ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ে কাঠুরিয়ারা মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (প্রকাশ হালানি)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।
প্রতিনিধির নাম 


















