ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে দাপ্তরিক কাজ শুরু করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম ও পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে কাজ শুরুর প্রথম দিনে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন।

পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবন ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২০২৬ সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

আপডেট সময় : ১০:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬