ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা যশোর মনিরামপুর উপজেলায়  সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬