ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কারবালা জামে মসজিদ উন্নয়নে ১ কোটি ৭৮ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী চকরিয়ায় বাস তল্লাশিতে ৯৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, রাত ৮টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় ফাইসা খাল এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে অভিনব কায়দায় একটি বাক্সের ভেতর লুকানো অবস্থায় ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিশেষ টহল দল ও উখিয়া থানা পুলিশ নারিকেল বাগান এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

দুটি অভিযানে মোট এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যশোর কারবালা জামে মসজিদ উন্নয়নে ১ কোটি ৭৮ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

আপডেট সময় : ০৪:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬