ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা যশোর মনিরামপুর উপজেলায়  সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই—-একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী: রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার  নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে. এম. সিরাজুল হক।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ জামান, সৈয়দ আলী মাস্টার, আব্দুর রহিম ও শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার মা, পারভীন, শিক্ষার্থী জুবাইদার পিতা,  জহুরুল ইসলাম, শিক্ষার্থী মৃত্তিকা পারভীনের মা মুক্তা পারভীন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়ার পিতা ও গাড়াকোলা কামরুজ্জামান হ্যাপী দাখিল মাদ্রাসার সুপার জনাব মো:ইউনুস আলী এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার অভিভাবক ও উপস্থিত স্থানীয়রা।
বক্তারা বলেন, স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় এবং এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলার জন্য যেসব শিক্ষার্থীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জড়িয়ে কোনো বিভ্রান্তিকর বা ভিত্তিহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬