ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কারবালা জামে মসজিদ উন্নয়নে ১ কোটি ৭৮ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী চকরিয়ায় বাস তল্লাশিতে ৯৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক শার্শায় পাওনা টাকা চাইতে গিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে মারধরের অভিযোগ সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আড়াইহাজার উপজেলায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার রীনা পারভীন।

বক্তারা শিশু শ্রম, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। পরে সচেতনতামূলক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার নারীরা অংশগ্রহণ করেন।

জেলার ভারপ্রাপ্ত তথ্য অফিসার রীনা পারভীন বলেন, “সরকারের উন্নয়ন বার্তা ও নারী-শিশু অধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতেই এ উঠান বৈঠকের আয়োজন। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যশোর কারবালা জামে মসজিদ উন্নয়নে ১ কোটি ৭৮ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬