ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানার সামনের সড়কে এই সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলা সদরে স্থানীয় বিএনপির দুটি পক্ষ পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি একপর্যায়ে মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ ও আবদুল মালিকের অনুসারীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এর পর ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬