ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক গান পরিবেশন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

দিবসের কর্মসূচি সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পরে কলেজ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংকট ও ৭ নভেম্বর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা। তিনি বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতিতে উদ্বুদ্ধ হয়ে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬