বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে। তাদের জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে একই দিন।
এবার সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ২৮ জন ফুটবলার নিবন্ধন করেছে, যার মধ্যে ২৬ জন শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের ম্যাচের কারণে হামজা ও ফারহান দেরিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের অবস্থাও উন্নতির দিকে রয়েছে। তিনি বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসন করছেন।
জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে কোচের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধির নাম 

























