ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

সিরাজগঞ্জে প্রত্যাশিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন বেলকুচি উপজেলার মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়া উপজেলার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দ উপজেলার মো. খাইরুল ইসলাম। তাদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান দেওয়া হয়।

মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।

এ সময় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সদস্যদের অংশগ্রহণে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রত্যাশিত সিরাজগঞ্জ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

সিরাজগঞ্জে প্রত্যাশিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬