ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬ খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান বরিশালে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, চাঁদা দাবির অভিযোগ স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, টেকসই উন্নয়নের উদ্যোগ তুলে ধরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবক বিএনপির রাজনীতির দাবি করেছেন তুরস্কে গাছের স্থান পরিবর্তনের ভিডিও নিয়ে আলোচনা যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ এইচএসসি ফলাফল বিপর্যয়: শিক্ষাব্যবস্থার অন্তর্নিহিত সংকট, দায়বদ্ধতা ও উত্তরণের পথ রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে আনা ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপসহ যশোর শহরের হামিদপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় ব্যাটারিচালিত একটি অটোভ্যানে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

আটক মো: আলমগীর (৪০) শার্শা উপজেলা বেনাপোল নারায়নপুর গ্রামের মোঃ ইবাদ আলীর ছেলে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান অটোভ্যানযোগে যশোর শহরের দিকে যাচ্ছে-এমন খবরের ভিত্তিতে আভিযানিক দলটি হামিদপুর বাজার এলাকায় অবস্থান নেয়।

সেখানে সন্দেহভাজন অটোভ্যানটিকে থামার সিগন্যাল দিলে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকসহ আটক আলমগীরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে কোম্পানী কমান্ডার সিপিসি-৩ যশোরের স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান নিয়মিত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১

আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬