ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার সাফে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে মামলা

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে দুই ব্যক্তি দুটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মিজানের ঘের এলাকায় পৌঁছালে বিজিবি টহল দলের সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে ব্যাগ দুটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় তারা।

পরে বিজিবি সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। পলাতক চোরাকারবারিদের আটক করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬