ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার সাফে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে মামলা

টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ : রাসেল মির্জা,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক (৫২) ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বির ১৮৩ নম্বর শেডের বাসিন্দা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাতের মোবাইল ডিউটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার ১৫ মার্চ ২০২৬ তারিখের ৫৪ নম্বর মামলায় জিআর ২৪৭/২২ (টি) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬