ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার সাফে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে মামলা

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে।

উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৭৪ জন বালক ও ৯৭৬ জন বালিকা।

কেন্দ্রভিত্তিক হিসাবে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৪৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১৩ জন এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন বলেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল হক মির্জা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা পরীক্ষার পরিবেশ ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬