ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত টেকনাফ থেকে ‘মাদক’ নির্মূলের ঘোষণা ছাত্রদলের শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ১,৭৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার সাফে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগে মামলা

যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দায়রা আদালতে ৮০০টি মামলায় সাজা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের পুরো সময়ের তুলনায় এ বছর মাত্র নয় মাসেই যাবজ্জীবন দণ্ডের সংখ্যা বেড়েছে। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এতে বিচারাধীন মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

আজ শনিবার (১৪ নরভেম্বর) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল। এ সময় যশোরের বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম ও মামলার নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়েছিল। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ ২০২৬ সালের প্রথম নয় মাসেই ৮০০টি মামলায় সাজা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদক মামলার ক্ষেত্রেও সাজা ঘোষণার সংখ্যা বেড়েছে। ২০২৫ সালের পুরো বছরে মাদকসংক্রান্ত ৫৮টি মামলায় সাজা দেওয়া হয়। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম নয় মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা ঘোষণা করা হয়েছে। এসব মামলায় ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেওয়ানি মামলার নিষ্পত্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালে যশোরে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি মামলা। ফলে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। একই সময়ে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২১টিতে।

এদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদালতের বিভিন্ন ফৌজদারি, জি.আর. ও সি.আর. মামলার বিপরীতে মোট ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে মামলা জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা।

সম্মেলনে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

যশোর আদালতে ৯ মাসে ৮০০ মামলার রায়, ২৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬