ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগ নেতা মোছাদ্দেক গ্রেপ্তার গাজীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিনজন আটক নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রধান বিচারপতির মন্তব্য: কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে ৫ জন দগ্ধ পল্লী উন্নয়ন একাডেমির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে আবেদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ

গাজীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিনজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ — গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিককে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- সোলেমান হোসেন (৫৪), আশরাফুল ইসলাম (৩৪) ও বাছেদ মিয়া (৪০)। ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার বিকাল ৫টার দিকে ভুক্তভোগী শ্রমিক রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তারা বসে আলোচনা করার সময় ছয় যুবক তাদেরকে ‘কথা আছে’ বলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়।

জঙ্গলে নিয়ে গিয়ে অভিযুক্তরা তাদেরকে মারধর করে ২০ হাজার টাকা দাবি করে। পরে ওই শ্রমিকের সহকর্মীকে ছেড়ে দিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরিবারের স্বজনদের খবর দিলে তারা রাত ১০টার দিকে নারীকে উদ্ধার করেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগ নেতা মোছাদ্দেক গ্রেপ্তার

গাজীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিনজন আটক

আপডেট সময় : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬