ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

‘জয় বাংলা’ এখন আওয়ামী — পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। তিনি শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

চলমান সহিংসতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে ‘জয় বাংলা’ বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

হুমায়ুন কবির আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। তিনি জানান, দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পেট্রলবোমা হামলা কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁদের কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি আশ্বস্ত করেন যে বিচারের হাত থেকে কেউ রেহাই পাবেন না এবং একপর্যায়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখন জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬