ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের — রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামের এক ব্যক্তি, যিনি খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া (৩৮) গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। সেই সুযোগে বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

মা-বাবা কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার ওপর চালানো নির্যাতনের কথা জানায়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাপ্পী দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তিনি চাঁদাবাজি ও অনলাইন প্রতারণার অভিযোগেও অভিযুক্ত। সম্প্রতি, তিনি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইনে ২০ হাজার টাকার মাছ অর্ডার দিয়ে কিশোরগঞ্জের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেন। ওই ঘটনায় প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে মামলা করেছিল।

এলাকাবাসীর অভিযোগ, বাপ্পীর উচ্ছৃঙ্খলতা ও বেপরোয়া আচরণ ছিল সীমাহীন। প্রায় রাতেই মদ্যপ অবস্থায় তাকে নিকুঞ্জের রাস্তায় দেখা যেত এবং সাধারণ মানুষ তার কাছে ছিল জিম্মি। স্থানীয়দের দাবি, বহু ভুক্তভোগী বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও কোনো বিচার পাননি। বরং অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির শীর্ষ ব্যক্তির ছত্রছায়ায় তিনি এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৫)। তিনি বলেন, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। মামলার নথিপত্র আদালতে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, একজন অসহায় প্রতিবন্ধী শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত বাপ্পীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬