ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি ইন্দোনেশিয়া আটক করলো বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুরে চার খুনের চার্জশিট — রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিন মাস পর আদালতে চার্জশিট জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে একাধিক অসংগতি ও ‘চুরির ঘটনাকে ঘিরে হত্যাকাণ্ড ঘটেছে’ উল্লেখ থাকার কারণে সেটি সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে গেছেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের জন্য নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু বিষয়ে অসংগতি ধরা পড়ে। পরে চার্জশিটটি জমা না দিয়েই ফিরিয়ে নেন তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় চার খুনের মামলার তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বাংলা ট্রিবিউনকে জানান, ‘চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।’ আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান না করে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে চারজনকে হত্যার ঘটনা বর্ণনা দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছে।

এছাড়া খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার যে প্রতিবেদন সিআইডির ফরেনসিক ল্যাব থেকে দেওয়া হয়েছিল, সেটি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি। ঘটনার পর থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে যে সন্দেহ প্রকাশ করে আসছেন, তাদের সেই অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি।

সকালে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যাকাণ্ডে মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখানে গিয়ে দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী মামলা সংক্রান্ত সিডি, চার্জশিট ও অন্যান্য কাগজপত্র নিয়ে আদালত চত্বরে এসেছেন।

আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, চার্জশিট পর্যালোচনা করতে গিয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি চোখে পড়ে। তিনি তদন্তকারী কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেন। এরপর জিন্নাত আলী সব কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। চার্জশিটে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৩ আগস্ট রংপুর নগরীর কোতোয়ালি থানায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ পরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ

রংপুরে চার খুনের চার্জশিট জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তার বিপত্তি

আপডেট সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬