ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার সিলেটে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার ইরানের সামরিক বাহিনী বিশ্বের বৃহত্তম শক্তির মোকাবিলায় প্রস্তুত: আইআরজিসি জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন চানাচুর বিক্রেতার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালঙ্কার ফেরত পেলেন মালিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত ‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, নতুন রেকর্ড সৃষ্টি এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে? বিএনপি নেতা দুদুর বক্তব্য: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিন্দিত হচ্ছে

জামালপুরে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জামালপুরে ৫ কেজি গাঁজাসহ — জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।

এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার জেলাবাসীর প্রতি আহ্বান জানান যে, এ ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

জামালপুরে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬