ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীতে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাটলার গ্রেপ্তার যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা.টেকনাফ প্রতিনিধি : টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাপলা চত্বর এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১৮,০০০ পিস ইয়াবাসহ ০১ জন আসামিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। একই দিনে নাফনদী সংলগ্ন ১নং স্লুইস গেট এলাকায় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে আরও ১,১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার মধ্যে প্রথম অভিযান পরিচালিত হয় টেকনাফ বাজার সংলগ্ন শাপলা চত্বর এলাকায়। ২৪ নভেম্বর ২০২৬ ইংরেজি আনুমানিক ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন শাপলা চত্বর এলাকা দিয়ে ইয়াবার একটি চালান কক্সবাজারের উদ্দেশ্যে পাচার করা হবে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির দিকনির্দেশনায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী আনুমানিক ০৪.৫০টায় বিজিবির একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে আনুমানিক ০৬.৩০টায় একটি সাদা রংয়ের প্রোটন সাগা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩) উক্ত এলাকায় আসলে বিজিবির আভিযানিক দল গাড়িটিকে থামার সংকেত প্রদান করে। গাড়িটি তল্লাশি করে পেছনের সিটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১৮,০০০ (আঠারো হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মোঃ ইয়াসিন (৪১)-কে আটক করা হয়।

অন্যদিকে একই দিনে নাফনদী সংলগ্ন ১নং স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-০৬ পিলার হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে ১নং স্লুইস গেট সংলগ্ন নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনুমানিক ১০টায় নাজির পাড়া বিওপির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে আনুমানিক ১০.৩০টায় বিজিবির বিশেষ টহল দল ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ১নং স্লুইস গেটসংলগ্ন নাফ নদী দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। টহল দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে নৌকাটি নদীর তীরে পৌঁছালে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় আনুমানিক ১০.৪০টায় বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা ১নং স্লুইস গেটসংলগ্ন বেড়িবাঁধের নিকট নৌকাসহ মালামাল ফেলে পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাতকৃত ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

শাপলা চত্বরে অভিযানের জব্দকৃত মালামাল হলো:ইয়াবা ট্যাবলেট- ১৮,০০০ পিস। প্রোটন সাগা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩)- ০১টি। Vivo অ্যান্ড্রয়েড ফোন- ০১টি।

স্লুইস গেটে অভিযানের জব্দকৃত মালামাল হল, ইয়াবা ট্যাবলেট- ১,১০,০০০ পিস।ইঞ্জিন চালিত নৌকা- ০১টি।

আটককৃত আসামি হলো: মোঃ ইয়াসিন (৪১), পিতা- মৃত হাজী ছফিউর রহমান, মাতা- মৃত নেহের নাহার, গ্রাম- ডেইল পাড়া, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

পলাতক আসামিরা হলো: ইমরান, পিতা- আব্দুল শুকুর, পোস্ট- টেকনাফ, উপজেলা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ইয়াসের (২৪), পিতা- মৃত নূর বাসার, পোস্ট- টেকনাফ, উপজেলা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির দৃঢ় অবস্থান ও পেশাদারিত্বের প্রতিফলন। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক

আপডেট সময় : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬