ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীতে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাটলার গ্রেপ্তার যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ির পাশে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু বাকের ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বরুড়া উপজেলা এনসিপি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ি বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে। পরিবারের সদস্যদের দাবি, গতকাল ২৩ নভেম্বর রাত থেকে আজ ২৪ নভেম্বর সকাল ৮টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়ির পাশে একটি বাক্স রেখে যায়। সকালে বাক্সটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়।

এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, “আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।”

থানায় অভিযোগের বিষয়ে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেননি। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে ভাবছেন।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব বলেন, গতকাল রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়ির পাশে বাক্সটি রেখে যায়।

সকালে সেটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এদিকে, চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে বরুড়া উপজেলা এনসিপি।

এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আবু বাকের মজুমদার এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, তাঁর হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও এসেছে। তবে কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৭ নভেম্বর থেকে যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

বরুড়ায় এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড়, হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় : ১০:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬