ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফের বদলি, নতুন কর্মস্থল খাগড়াছড়ি রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত মালয়েশিয়ার পাসপোর্টের শক্তি, কিন্তু উত্তর আমেরিকায় প্রবেশে জটিলতা সুদানে ড্রোন হামলায় নিহত ১৯, আহত ২০ ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম সিলেটে মা-মেয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের দাবি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ — রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে গোপালগজ্ঞসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে।

নেতারা দাবি করেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা জনগণকে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সমাবেশে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন, যুব বিভাগ সেক্রেটারী সালাউদ্দি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহেদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারী সারোয়ার জাহান প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফের বদলি, নতুন কর্মস্থল খাগড়াছড়ি

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৭:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬