ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সানা খান ও মুফতি আনাসের জীবন নিয়ে দর্শকদের আলোচনা চট্টগ্রামে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে বিভ্রাট, ক্যাম্পাস বন্ধ আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

‎
‎শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. ফরহাদ রেজা ওরফে রুবেল (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রসুলবাগ আদর্শ নগর এলাকার হারুনের অটো গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেফতার রুবেল ওই এলাকার বাসিন্দা এবং হুমায়ুন রেজার ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
‎
‎শুক্রবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “মাদক কারবারিদের কোন ছাড় নেই। এই রুবেল বহুদিন ধরে এলাকাকে নেশার আস্তানায় পরিণত করার অপচেষ্টা চালিয়ে আসছিল। তাকে গ্রেফতারের পর সে নিজেই স্বীকার করেছে যে অভিনব কৌশলে সে ইয়াবা বিক্রি করত। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
‎
‎তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সিদ্ধিরগঞ্জে মাদকের জায়গা নেই। যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের প্রতিটি শিকড় উপড়ে ফেলা হবে। যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরালো হবে।
‎

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫