ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো— মো. রাসেল (৩৮) ও বিল্লাল হোসেন (৩৬)।রবিবার (১৭ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলীপুল এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাসেলকে ধরা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সাদা জিপারের ভেতর রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম, আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। রাসেল আদমজী কদমতলী গ্যাসলাইন এলাকার মহারাজ তালুকদারের ছেলে।এছাড়া একই দিবাগত রাত প্রায় ১টার দিকে শিমরাইল কাঁচপুর ব্রিজের নিচে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।

‎‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম  বলেন,মাদকবিরোধী অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের  আজ সোমবার ১৮ আগস্ট ২০২৫ ইং আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫