ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বিশ্বকে দেখাতে চাই, সব সম্প্রদায় নিরাপদ’: ডিসি জাহিদ নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তিনি বলেন, ‘বিএনপি তাদের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চায়।’

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস্য রকম একটা ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটি সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল হক প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবে

আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫