ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমীর খসরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে।

তিনি আরো বলেন, ‘দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো। ১ কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করবো। যা আমাদের ৩১ দফায় ইতোমধ্যে বলা হয়েছে।’

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নীলফামারীর শ্রমিক হতাহত এবং সুদানে ভয়াবহ ভূমিধস, জামায়াতের উদ্বেগ
স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।

তিনি বলেন, বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই।

আমীর খসরু বলেন, গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।

তিনি বলেন, দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলে ছাত্ররা ঘোষণা দিয়েছিল। এক বছর পরও তা বাস্তবায়নের চিত্র পরিলক্ষিত হয়নি। কিন্তু বিএনপি’র ৩১ দফায় ইতোমধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোকপাত করা হয়েছে।

তিনি বলেন, হাসিনাকে মানুষজন ক্ষমতায় অমরত্ব দিয়েছিল। সে নিজেও ভেবেছিল ক্ষমতা ছাড়া লাগবে না। কিন্তু তার বাজেভাবে পতন হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক প্রতিবন্ধকতা সামনে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে সামনে এগোতে হবে।

তিনি বলেন, গণভবনকে হাসিনা স্বৈরাচারের আঁতুড়ঘর বানিয়ে রেখেছিল। আমাদের ছেলেরা স্বৈরাচারের আঁতুড়ঘর ভেঙে চুরমার করে দিয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা হলো রাজনীতির নতুন বন্দোবস্ত। গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমীর খসরু

আপডেট সময় : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫