ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

সোনারগাঁয়ে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিসের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘরের ভেতরে রান্নার চুলার সঙ্গে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে দরজা-জানালা বন্ধ থাকায় ঘরটি চেম্বারের মতো হয়ে পড়ে এবং ভোরে আগুনের উৎস পেয়ে বিস্ফোরণ ঘটে।

‎দগ্ধরা হলেন—গৃহকর্তা মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন কন্যা তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬)।

‎শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মানবের শরীরের প্রায় ৭০ শতাংশ, তার স্ত্রীর ৪৫ শতাংশ, কন্যা তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

‎প্রতিবেশী সবিনয় দাস জানান, মানব একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। স্ত্রী-সন্তান নিয়ে ওই ভাড়া বাসার নিচতলায় থাকতেন তারা। ভোরে হঠাৎ বিস্ফোরণে সবাই পুড়ে যায়। আমি গাড়ির ব্যবস্থা করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা রক্তের ব্যবস্থা করতে বলেছেন,যোগ করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

সোনারগাঁয়ে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জন

আপডেট সময় : ০৭:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫