ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

রূপগঞ্জে অস্ত্র, ককটেল, মাদক ও নগদ টাকাসহ পাঁচ দুষ্কৃতকারী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ পাঁচ দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শুক্রবার ৫ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) হুমায়ুন কবির, এসআই (নিঃ) সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

‎গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর মিরগদাই এলাকার সিরাজুল ইসলামের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন— ১। রমজান মোল্লা (৩৫), পিতা-আবদুল মান্নান, সাং-মাছিমপুর,২। মো. সবুজ মিয়া (২৬), পিতা-মৃত আবদুল মান্নান, সাং-পাড়াগাঁও,‎৩। মেহেদী হাসান (২৫), পিতা-ফারুক মিয়া, সাং-ছোনাব,‎৪। এনামুল হক (১৯), পিতা-আজিজুল হক, সাং-ব্রাহ্মণগাঁও,‎৫। সুমন মিয়া (২৪), পিতা-খোকন মিয়া, সাং-ভায়েলা, সকলেই রূপগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের বাসিন্দা।

এসময় তাদের দখল থেকে উদ্ধার করা হয়—একটি বিদেশি পিস্তল,‎দুটি ম্যাগাজিন,১০ রাউন্ড গুলি, ১৪টি ককটেল,ছয়টি দেশীয় অস্ত্র, ৬ বোতল ফেনসিডিল,৯ পিস ইয়াবা,১২.৫ গ্রাম গাঁজা,‎নগদ ১৮ হাজার ৩৭০ টাকা।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “রূপগঞ্জে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ যাদের পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতেই আমাদের এ প্রচেষ্টা।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

রূপগঞ্জে অস্ত্র, ককটেল, মাদক ও নগদ টাকাসহ পাঁচ দুষ্কৃতকারী গ্রেফতার

আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫