ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (দলিল লেখক)। একই সঙ্গে তিনি মিজমিজি ২নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত একটি শান্তিপূর্ণ ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে নয়টার দিকে মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও জানান, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং এজন্য তিনি এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

‎এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ডালিম হোসেন, যুবদল নেতা মোঃ সোহান, মোহাম্মদ শান্ত, মোঃ সুমন দেওয়ান, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ অপুসহ আরও অনেকে।

‎সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (দলিল লেখক) বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন আশার বার্তা নিয়ে আসে। আমি বিশ্বাস করি এই নতুন বছরকে কাজে লাগিয়ে মিজমিজি ২নং ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব। দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে কাজ করে যেতে চাই। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

আপডেট সময় : ১১:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬