ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৭৩ জন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের বেশিরভাগই টেকনাফ ও উখিয়ার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) ভোররাতে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই টেকনাফের বিভিন্ন এলাকায় স্বজনদের আহাজারি শুরু হয়। বিশেষ করে শাহপরীর দ্বীপ, সাবরাং ও হ্নীলা ইউনিয়নে নিখোঁজদের পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

এদিকে জীবিতদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও অধিকাংশই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রলারটিতে কতজন যাত্রী ছিলেন তার সুনির্দিষ্ট তালিকা এখনো পাওয়া যায়নি। তবে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা অব্যাহত থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের মতে, মানবপাচার চক্র দমনে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের ট্র্যাজেডি রোধ করা কঠিন হয়ে পড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি

আপডেট সময় : ০৭:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬