ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

দেশীয় মাছ রক্ষায় কোটালীপাড়ায় প্রসাশনের অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশীয় মাছ সংরক্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেসাল জাল ও বাঁশের গড়া অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে পারকোনা-রাধাগঞ্জ খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় দুই কিলোমিটারজুড়ে ওই খালে ভেসাল জাল ও বাঁশের গড়া বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল স্থানীয় জেলেরা। এ অভিযানে ১১টি ভেসাল জাল ও ৪টি বাঁশের গড়া অপসারণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ জানান, ‘ভি’ আকৃতির ভেসাল জাল খাল ও বিলে ব্যবহার করা হয়ে থাকে। পানির ওপর ভেসে থাকা এই জাল নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে দেওয়া হয় এবং পানির গভীরতা অনুযায়ী তলদেশ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়। পরে ধীরে ধীরে টেনে তুললে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ে। একইভাবে বাঁশের তৈরি বানা দিয়ে খাল আটকিয়ে দোয়াইর ফেলে মাছ শিকার করা হয়। এসব পদ্ধতি দেশীয় মাছের প্রজননে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ফলে বর্ষা মৌসুমেও দেশীয় মাছের ঘাটতি দেখা দিয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, “দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। খাল দখল ও অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

দেশীয় মাছ রক্ষায় কোটালীপাড়ায় প্রসাশনের অভিযান

আপডেট সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫