ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ফারুক ই আজম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেছেন, ‘দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমান জলবায়ু বাস্তবতায় দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে– আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ আরও প্রবল ও ঘনঘন ঘটছে। এগুলো শুধু আমাদের অর্থনীতিকে নয়, মানুষের প্রতিদিনের জীবনযাপনকেও হুমকির মুখে ফেলেছে।

ফারুক ই আজম বলেন, জলবায়ু সহায়ক কর্মসূচি গ্ৰহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়ত অনেক অগ্ৰগতি সাধন করেছি এবং উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কমেছে। কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক ক্ষতি, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি এখনো ব্যাপকভাবে আমাদেরকে পর্যদস্ত করে চলছে।

দুর্যোগ মোকাবিলার চেয়ে দুর্যোগ প্রশমন অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়ে তিনি বলেন, অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয়, বরং পূর্বাভাসের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া। সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এই মানসিকতাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, কমিউনিটিভিত্তিক ও স্থানীয় নেতৃত্বাধীন। একমাত্র এভাবেই আমরা ক্ষতি কমাতে, জীবন বাঁচাতে, আর দুর্বল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা করতে পারব। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমারেখায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে, যথার্থ সতর্কবার্তা পান।

পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম নিয়ে ফারুক ই আজম বলেন, আগামী দুই দিন এই সংলাপ হবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম– যেখানে আমরা অভিজ্ঞতা শেয়ার করব, নতুন ধারণা খুঁজব আর সামনে এগোনোর পথ নির্ধারণ করব। চলতি বছরের নির্ধারিত থিম হলো, বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা। যদি আমরা স্থায়ী পরিবর্তন চাই তাহলে নীতিমালা, পদ্ধতি ও কমিউনিটি– প্রত্যেককে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর মো. আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড, অ্যাকশন অ্যাগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মো. আকমাল শরীফ বক্তব্য দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ফারুক ই আজম

আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫