ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী

ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে ইসির বৈঠক ২২ সেপ্টেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে রবিবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।

ইসি সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির বৈঠক করার কথা রয়েছে। ওইদিন দুপুরে প্রতিনিধি দল আসবে। তাদের সঙ্গে ইসি কর্মকর্তাদেরও একটা টিম থাকবে।

সংসদ নির্বাচনের অগ্রগতি তুলে ধরে সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে। ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে। ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে। নির্বাচনী প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানান সচিব।

নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।

সচিব বলেন, সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রবি-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু

ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে ইসির বৈঠক ২২ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫