ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন মুক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

কোস্ট গার্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ এবং উন্নত জীবনযাত্রার লোভ দেখিয়ে তাদের মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়েছিল। সেই প্রলোভনে দেশের বিভিন্ন অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজনকে টেকনাফের গহীন পাহাড়ে এনে বন্দি করে রাখা হয়। পরবর্তী সময়ে মেরিন ড্রাইভ উপকূল থেকে সাগরপথে তাদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল।

তাদের আরও অভিযোগ, পাচারকারীরা বন্দিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত এবং মুক্তিপণ আদায়েরও চেষ্টা করত।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

বাহারছড়ার পাহাড়ে যৌথ অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন মুক্ত

আপডেট সময় : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫