ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

টেকনাফে মানব পাচারকারী গ্রেপ্তার, তিন ভুক্তভোগী উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয় এবং তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, ২৩ সেপ্টেম্বর টেকনাফের বড়ইতলী এলাকার পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারী মো. সাদেক (২৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের পাদদেশ থেকে তিনজন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—রবিউল আলম (১৮), মো. তাজিম (১৮) ও মো. ইসমাইল (৩০)। তাঁদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কুনিয়া পালং ইউনিয়নের দরিয়ার দিঘী গ্রামে।

বিজিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাদেকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মানব পাচারকারীদের কোনো নিরাপদ আশ্রয় নেই। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে মানব পাচারকারী গ্রেপ্তার, তিন ভুক্তভোগী উদ্ধার

আপডেট সময় : ১১:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫