ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার কাজে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রার্থীরা এবং তাদের লোকজন যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চায় এবং ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে, সেভাবে প্রবাসে যারা আছেন তাদের এনআইডি করতে হবে। আমাদের ধানের শীষে যাতে তারা ভোট দেয়, সেভাবে তাদের কনভিন্স করতে হবে। আপনাদের মনে রাখতে হবে অন্যারা ও কিন্তু বসে থাকবে না।

লাইভ অডিওতে নেতাকর্মীরা বলছিলেন, আপনার দেয়া নির্দেশ মতো কানাডাসহ উত্তর আমেরিকায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সংযুক্ত করে ভোটার এবং তালিকা তৈরি করবো।

এর উত্তরে তারেক রহমান বলেন, এখানে একটা জিনিস বুঝতে হবে। শুধু নির্দেশ দিয়ে দিলে হবে না ভাই। কাকে, কোন এলাকায় দায়িত্ব দেয়া হয়েছে, কে কতজনকে এনালিস্ট করেছে, কতজন ভোটার তৈরি করেছে, সেগুলোর হিসাবটা থাকতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ স্টেট বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।

তারেক রহমান আরও বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান

আপডেট সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫