ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

ইরাক থেকে সেনা উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী ইরাকে তাদের উপস্থিতি কমাচ্ছে বলে বুধবার জানিয়েছে পেন্টাগন। এর মধ্য দিয়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে চলা মিশন পরিকল্পনা অনুযায়ী সমাপ্তির পথে যাচ্ছে।

২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক জোটের সামরিক মিশন ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাকে শেষ হবে বলে গত বছর ওয়াশিংটন ও বাগদাদ ঐকমত্যে পৌঁছেছিল। পশ্চিমা এই সামরিক জোট স্থানীয় বাহিনীকে সহায়তার মাধ্যমে ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকা পুনর্দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল।

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেছেন, সেনা উপস্থিতি হ্রাস আমাদের আইএসবিরোধী যৌথ সাফল্যের প্রতিফলন এবং যুক্তরাষ্ট্র-ইরাকের স্থায়ী নিরাপত্তা অংশীদারিত্বে রূপান্তরের প্রচেষ্টা। তিনি বলেন, আমরা ইরাকের সরকার ও জোটের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে একটি দায়িত্বশীল পরিবর্তন নিশ্চিত করব।

তবে জোটের সৈন্যরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখবে। ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে অবস্থানরত জোটের সৈন্যরা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় আইএসবিরোধী কার্যক্রমে সহায়তা করতে পারবেন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে পারনেল বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। এর মধ্য দিয়ে দেশটিতে বিদেশি সৈন্য সংখ্যা ১ হাজারের নিচে নেমে আসবে।

ইরাক ও সিরিয়ায় আইএস বড় পরাজয়ের মুখোমুখি হলেও গ্রামীণ এলাকায় এখনও এই গোষ্ঠীটির কিছু যোদ্ধা সক্রিয় রয়েছেন। পুনরুত্থান ঠেকাতে মার্কিন বাহিনী নিয়মিত আইএস যোদ্ধাদের বিরুদ্ধে হামলা ও সামরিক অভিযানে অংশ নিচ্ছে।

সূত্র: এএফপি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

ইরাক থেকে সেনা উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫