ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

প্রথম দিন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

দ্বিতীয় দিন শনিবার (৪ অক্টোবর) একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তৃতীয় দিন রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, তবে সারাদেশে বৃষ্টি চলমান থাকবে।

চতুর্থ দিন সোমবার (৬ অক্টোবর) ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি পঞ্চম দিন মঙ্গলবার (৭ অক্টোবর) অব্যাহত থাকবে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ অক্টোবর থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে— এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকবে

আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫