ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫।

“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো. আব্দুল্লাহ, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ, এবং গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষক সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এছাড়া দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়ও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫