ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ: বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত জায়গায় কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খেলাফত মজলিশের সহ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রার্থী বাবু অশোক তালুকদার।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম,দিরাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী,পৌর বিএনপি নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া,দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি জিয়াউল ইসলাম ভূট্রো,ছাএনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারী কলেজ শাখা ইসলামি ছাএশিবিরের সভাপতি মুহিত হাসান প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বিগত সরকারের আমলে সারাদেশের ন্যায় ২০২২ সালে সুনামগঞ্জের দিরাই মৌজার (জে এল নং-৯৬) ধল রোডে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় স্হান নির্ধারন করেন স্হানীয় সরকারের নিরীক্ষন কমিটি। কিন্ত দিরাই ফ্রিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর নেতৃত্বে একটি মহল পূর্ব নির্ধারিত স্থান থেকে দিরাই পৌরসভার ৯ টি ওয়ার্ডের জনগনের দাবিকে উপেক্ষা করে অন্যএ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রনালয়ে পূনরায় কাগজপএ জমা করেছেন বলে অভিযোগ তাদের। বক্তারা পূর্বের নির্ধারিত জায়গায় টেকনিক্যাল কলেজটি স্থাপনের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

সুনামগঞ্জের দিরাইয়ের পূর্ব নির্ধারিত জায়গায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫