ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের আগে অর্থাৎ নভেম্বর মাসে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিষয়ে দলটি নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাবও দিয়েছে। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে ‘দিনের ভোট রাতে’ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই আমরা কমিশনকে বলেছি, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতিরও প্রস্তুতি নিতে।

গণভোট বিষয়ে তিনি বলেন, সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে না করে আলাদা করে আয়োজন করতে হবে। একসঙ্গে হলে প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব কমে হারাবে।

তিনি বলেন, একই দিনে গণভোট হলে রিফর্মস ইস্যু মাইনর হয়ে যাবে। সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে। বরং আলাদা দিন হলে মানুষ মনোযোগ দিয়ে ভোট দিতে পারবে। অতীতে ১৭ বা ২১ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। এতে খুব বেশি বাড়তি ব্যয়ও হয় না, শুধু ব্যালট ও কিছু আনুষঙ্গিক খরচ বাড়ে।

বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পদ্ধতি বিভিন্ন দেশে কার্যকরভাবে চালু রয়েছে।

ইসি জানায়, সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে তারা সক্ষম এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়। ইসি জানায়, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন।

অন্যান্য দাবির মধ্যে জামায়াত জালভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছে এবং ইসি ছবিসহ ভোটার তালিকার কথা জানিয়েছে। পাশাপাশি, নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং রিটার্নিং কর্মকর্তার নিয়োগ লটারির মাধ্যমে করার জন্য জামায়াত আহ্বান জানিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, কমিশন এখন পর্যন্ত গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫