ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম,কুমিল্লা: রবিবার (১২ অক্টোবর) হতে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়।

এবারের প্রতিযোগিতায় তিনটি দলের মোট ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য- তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে এ্যাথলেটিক্স প্রতিযোগীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ক্রীড়াবিদ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫