ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে বাংলা মদসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোট ২৮ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর রাতে মেরিন ড্রাইভ সড়কের লম্বরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা থামানোর চেষ্টা করলে পেছনের সিটে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। পরে অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকানো ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নুরুল আমিন (পিতা: আব্দুল মজিদ, মংখালি চাকমা পাড়া) ও শফিকুল (পিতা: নুর আহম্মদ, হ্নীলা ১নং ওয়ার্ড)।

তাদের দেওয়া তথ্যে ওই দিন রাতেই দ্বিতীয় অভিযান চালানো হয় মেরিন ড্রাইভের তুলাতুলি ঘাট এলাকায়। সেখানে আরও এক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন—আক্তার হোসেন (পিতা: মো. কালু, সাবরাং মন্ডলপাড়া) ও মো. সোহেল (পিতা: আবুল হোসেন, করাচিপাড়া)।

বিজিবি জানায়, আটক চারজনকেই টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মদ উদ্ধারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“মাদক চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫