ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

‘শাপলা চত্বরে শহীদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ যেন শাপলার শহিদদের ভুলে না যায় তার জন্য শাপলা চত্বরে শহিদদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আসিফ মাহমুদ শহিদদের স্বীকৃতি প্রদান করে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহীদদের নিয়ে সবকিছুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদদের রক্ত বৃথা যায় না, শাপলার ৫ মে আর ’২৪ এর ৫ আগস্ট একই সুতোয় গাথা।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

‘শাপলা চত্বরে শহীদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার’

আপডেট সময় : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫