ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে দেওয়া এ রায়ে আদালত বলছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ইসরায়েল দখলদার গোষ্ঠীর মতো স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) মার্চ মাস থেকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। তবুও সংস্থাটি গাজায় স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসা ও স্যানিটেশন পরিষেবা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিশুদের শিক্ষার জন্য স্কুল-ক্লাস পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি বলছে, তাদের কাছে ছয় হাজার ট্রাক মানবিক সহায়তা পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।

আইসিজে সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ-সহ তার সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ করার অধিকার বা বাধ্যবাধকতা রাখে। ইসরায়েলের দায়িত্ব এ কাজে সহায়তা করা।

এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, আদালতের এ সিদ্ধান্ত একপাক্ষিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে আদালতের মতামত প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দেশটি আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি পালন করছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রতি ইঙ্গিত করে বলেছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের সহায়তাকারী কোনো সংস্থার সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫