ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

টেকনাফে চোলাই মদসহ  বিজিবির চেকপোস্ট আটক – ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কে–৯ সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় ইজি বাইকে করে পাচার হওয়া দেশীয় চোলাই মদের একটি বড় চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামালে ‘মেঘলা’ তল্লাশির সময় সন্দেহজনক সংকেত দেয়। পরে ইজি বাইকের সিটের নিচে গোপন কুঠুরিতে ১৪টি পানির বোতলে ভরা ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. আব্দুর রহিম (৩০) কে আটক করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডিল এলাকায়। উদ্ধার করা মদ, ইজি বাইক ও একটি বাটন ফোনসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “চোরাচালানকারীরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। বিজিবিও প্রযুক্তি ও বিশেষায়িত দলের সমন্বয়ে সীমান্ত সুরক্ষায় সর্বদা প্রস্তুত।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

টেকনাফে চোলাই মদসহ  বিজিবির চেকপোস্ট আটক – ১

আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫