ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার নাফ নদীতে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার যশোরে ডেঙ্গু রোগী ৫২৬, হাসপাতালে ভর্তি ৩৫ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক

আদালতে হাজিরা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

কুমিল্লা রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহবুল হক ভূঁইয়া (৫২) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।রবিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার রতনপুর এলাকার বারোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহবুল হক ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি আদ্রা দক্ষিণ ইউনিয়নের শাকতলী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে মাহবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। এরপর থেকে তিনি জামিনে থেকে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন। রবিবারও সেই মামলার হাজিরা দিতে কুমিল্লা যাচ্ছিলেন তিনি। পথে রতনপুর এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আদেল আকবর বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নিজে থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে প্রধান শিক্ষক মাহবুল হক ভূঁইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা আসছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

আদালতে হাজিরা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫