ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

ওসমান হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাদির সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দেখা করে হাদির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তারা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর কয়েক ঘণ্টা আগে দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে রাত আটটার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, স্বচ্ছ ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

ওসমান হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫