ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান

যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন

দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে যশোরে জেলা ও দায়রা জজ পদে নতুন বিচারক নিয়োগ দিলো সরকার। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হয়ে রাজশাহীতে চলে যান। এরপর প্রায় তিন মাস পর, ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যশোরে যোগদান করেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি তিনিও বদলি হয়ে গেলে জেলা ও দায়রা জজ আদালতের পদটি আবারও শূন্য হয়ে পড়ে। এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দায়িত্বপ্রাপ্ত হিসেবে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু দীর্ঘদিন পূর্ণকালীন জেলা জজ না থাকায় বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে আইনজীবীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতির প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচিও পালন করে। এই প্রেক্ষাপটে যশোরের বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দিয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর বলেন, “নতুন জেলা জজ নিয়োগের তথ্য আমরা পেয়েছি। তিনি নড়াইল থেকে আসছেন। আগামী রোববার যশোরে যোগদান করার কথা রয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন

আপডেট সময় : ০৬:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬